বাংলাদেশের সরকারি মৌজা রেট ২০২৬ PDF ও জমির মূল্য তালিকা
জমি ক্রয়-বিক্রয় বা রেজিস্ট্রেশন করার পূর্বে জমির সঠিক মূল্য জানা অত্যন্ত জরুরি। সরকার নির্ধারিত জমির এই সর্বনিম্ন বাজার মূল্যকেই বলা হয় মৌজা রেট (Mouza Rate)। আইন প্রকাশ (Ain Prokash) নিয়ে এসেছে বাংলাদেশের সবচয়ে স্মার্ট এবং দ্রুতগতির ডিজিটাল ডিরেক্টরি, যার মাধ্যমে আপনি খুব সহজেই যেকোনো সাব-রেজিস্ট্রি অফিসের জমির সরকারি মূল্য তালিকা বের করতে পারবেন।
কেন জমির সরকারি মূল্য তালিকা জানা প্রয়োজন?
একটি জমি রেজিস্ট্রি করতে কত টাকা খরচ হবে, তা মূলত ওই জমির মৌজা রেটের ওপর নির্ভর করে। সরকার প্রতি দুই বছর অন্তর এই রেট আপডেট করে থাকে। আমাদের এই পোর্টালে সাব রেজিস্ট্রি অফিস মৌজা রেট ২০২৫-২০২৬ এর অফিসিয়াল PDF ডকুমেন্টস যুক্ত করা হয়েছে। আপনি যদি land price bangladesh লিখে সার্চ করে সঠিক তথ্য না পেয়ে থাকেন, তবে আমাদের এই টুলটি আপনার জন্য সেরা সমাধান। সৈয়দপুর, নালিতাবাড়ী, ঢাকা, চট্টগ্রাম থেকে শুরু করে সারা বাংলাদেশের তথ্য এখানে যুক্ত করার কাজ চলছে।
জমি পরিমাপ এবং অন্যান্য আইনি টুলস
মৌজা রেট যাচাই করার পাশাপাশি জমির সঠিক পরিমাপ এবং হিস্যা বের করাও সমান গুরুত্বপূর্ণ। আপনার জমির সঠিক পরিমাপ জানতে ব্যবহার করতে পারেন আমাদের আনা গণ্ডা ক্যালকুলেটর। জমির খতিয়ান বা রেকর্ডের হিস্যা মেলাতে বিএস ক্যালকুলেটর এবং মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী সম্পত্তি বণ্টনের জন্য আমাদের ফারায়েজ ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন।
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
মৌজা রেট কী?
মৌজা রেট হলো সরকার কর্তৃক নির্ধারিত জমির সর্বনিম্ন বাজার মূল্য। জমি রেজিস্ট্রেশন করার সময় এই সরকারি মূল্যের ওপর ভিত্তি করে স্ট্যাম্প ডিউটি ও অন্যান্য ফি হিসাব করা হয়।
জমির সরকারি মূল্য তালিকা কোথায় পাওয়া যায়?
জমির সরকারি মূল্য তালিকা সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রার অফিসে সংরক্ষিত থাকে। এছাড়া আইন প্রকাশ (Ain Prokash) পোর্টালে আপনি অনলাইনে PDF আকারে mouza rate pdf দেখতে পারবেন।
আমি কিভাবে অনলাইনে মৌজা রেট PDF দেখব?
উপরে থাকা ফর্ম থেকে আপনার বিভাগ, জেলা এবং সাব-রেজিস্ট্রার অফিস নির্বাচন করে 'ফলাফল দেখুন' বাটনে ক্লিক করলেই অরিজিনাল PDF তালিকাটি আপনার স্ক্রিনে চলে আসবে।